হবিগঞ্জে বন্যাদুর্গত পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : ১২/০৭/২০২৬ ০৮:৫৬:২০ PM

Share
13

হবিগঞ্জ জেলার লস্করপুর ইউনিয়নের বন্যায় ক্ষ'তি'গ্রস্ত ৩০০টি পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ জুলাই আনুষ্টানিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের চেয়অরম্যান আহমেদ আলী মুকিব এর সভাপতিত্বে ও রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মুশফিক এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, আব্বাস উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, ইউনিট লেভেল অফিসার পঙ্কজ দেব নাথ, সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, হবিগঞ্জ ইউনিটের সাবেক যুব প্রধান আশীষ কৌড়ি এবং সিলেট ও হবিগঞ্জ ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।


সিলেট প্রেস / M


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান

সৈয়দ আব্দুল মান্নান

প্রকাশ: ২০২৬-০৭-১২ ২০:৫৬:২০