হবিগঞ্জে সাহিত্য পরিষদের সাহিত্য আসরে নজরুল বর্ষ উদযাপন

  • প্রকাশের সময় : ১০/০৭/২০২৬ ১১:২৫:১৪ PM

Share
16

হবিগঞ্জে সাহিত্য পরিষদের সাহিত্য আসরে নজরুল বর্ষ ২০২৬ - ২৭ উদযাপিত হয়েছে। ৯ জুলাই বিকেল ৫ টায় হবিগঞ্জ সুরবিতানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ এর  সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হবিগঞ্জ এর  প্রতিনিধি অতিরিক্ত জেলা  প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন  জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও   দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, সমাজ সেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব  ডাঃ মোঃ জমির আলী, পরিষদের নির্বাহী সদস্য হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  এডভোকেট  মনসুর উদ্দিন  আহমেদ ইকবাল, পরিষদের সদস্য, কবি প্রাবন্ধিক  জাহানারা আফছর, বৃন্দাবন  সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ  ইলিয়াস বখত চৌধুরী  জালাল, পরিষদের নির্বাহী সদস্য গবেষক সায়েদুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি  বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকার, ব্যাংকার  নির্বাহী সদস্য কবি  মোঃ আব্দুল হক, সদস্য ও পরিষদের  মাধবপুর উপজেলা শাখার সভাপতি  সৈয়দ মশিউরুল হোসাইন, ব্যাংকার  এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাহিত্যনুরাগী মোঃ আব্দুল্লাহ,  শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক  মোহাম্মদ নুরুল হক, জহর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন,  জেলা জাসাস আহবায়ক  মিজানুর রহমান  চৌধুরী।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি   কবি বাদল কৃষ্ণ বণিক,  সুরবিতান  অধ্যক্ষ সরোজ কান্তি দাশ,  পরিষদের নির্বাহী  সদস্য কবি রুনা আক্তার স্বপ্না, কবি অপু চৌধুরী, কবি নাট্যকার সিদ্দিকি হারুন, ডাঃ মোঃ  মিজানুর রহমান, সদস্য গীতিকার নুরুর রহমান হারুন, নাট্যকার  মল্লিক আহমেদ বাবুল,  সাহিত্যনুরাগী  দেওয়ান সুয়েব রাজা, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল,  নির্বাহী সদস্য শিক্ষক এম এ ওয়াহেদ প্রমুখ।


সিলেট প্রেস / M


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান

সৈয়দ আব্দুল মান্নান

প্রকাশ: ২০২৬-০৭-১০ ২৩:২৫:১৪