চুনারুঘাটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালেন ইউএনও গালিব চৌধুরী

  • প্রকাশের সময় : ১১/০৭/২০২৬ ০৮:৫৬:০৬ PM

Share
9

গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে হবিগঞ্জ জেলার চুনারুঘাট  উপজেলার শানখলা ইউনিয়নের নিম্নাঞ্চল অঞ্চলের কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।বন্যার্ত মানুষের দুর্দশা সরেজমিনে পরিদর্শন করতে ১১ জুলাই  চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী শানখলা ইউনিয়নের নিম্নাঞ্চল পরিদর্শন করেন।পরিদর্শন কালে তিনি শানখলা ইউনিয়নের কিছু গ্রামের পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার  দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।


সিলেট প্রেস / M


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান

সৈয়দ আব্দুল মান্নান

প্রকাশ: ২০২৬-০৭-১১ ২০:৫৬:০৬