সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালনরত আব্দুল্লাহ আল মামুনকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দেওয়ালা গ্রামের বাসিন্দা। তিনি গোলাম মাওলা চৌধুরীর ছেলে। প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।
নিজ বিভাগের গুরুত্বপূর্ণ একটি জেলার প্রশাসনিক দায়িত্ব পাওয়ায় ধর্মপাশাসহ সুনামগঞ্জের বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে সিলেট জেলার উন্নয়ন কার্যক্রম এবং জনসেবার মান আরও গতিশীল হবে।
নিজস্ব প্রতিবেদক:



















