সরকারের জনগুরুত্ব সম্পন্ন বিষয়ক অধিদপ্তরের অধীনস্হ হবিগঞ্জের বাহুবল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে লোকবল শুন্য ঢাকায় এখন অফিসে তালা ঝুলছে। ফলে এলাকার মহিলা জনগোষ্ঠী সরকারের দেয়া নানান উন্নয়ন সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। ১ জুলাই দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় অফিস কক্ষ দুটিতে তালা ঝুলছে। খোঁজ নিয়ে জানা গেছে এ অফিসে স্হায়ী জনবল নেই। অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে লাখাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলামকে তিনিও সরকারি কোন কর্মসূচি থাকলে মাঝে মাঝে অফিস দেখভাল করেন। একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করে সাড়া মেলেনি। অফিস তালাবদ্ধের বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের হবিগঞ্জের উপপরিচালক রুমানা আক্তার সাথে কথা বললে তিনি জানান লোকবল না থাকায় অফিসে অচলাবস্থা দেখা দিয়েছে। লাখাই উপজেলার কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সিলেটে ট্রেনিং এ রয়েছেন। তিনি আরও জানান লোকবল পদায়নের জন্য আমি অসংখ্য বার অধিদপ্তরে পত্র দিয়েছি এবং বিষয় টি জেলা সমন্বয় কমিটির সভায়ও উপস্থাপন করেছি। কিন্তুু লোকবল পদায়ন হয়নি।
সৈয়দ আব্দুল মান্নান




















