অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচার চায় গণতান্ত্রিক বাম ঐক্য

  • প্রকাশের সময় : ০৫/০৭/২০২৬ ১০:০৫:২৫ PM

Share
7

ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচার চায় গণতান্ত্রিক বাম ঐক্য। রোববার (৫ জুলাই) সকাল ১১টায় গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।


সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্য ও সভাপতি বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী।


উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. শামসুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব আমানতউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান মো. আরব আলী, যুগ্ম মহাসচিব মো. ফরহাদ রেজা, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটি সদস্য আজাদ হোসেন হৃদয় প্রমুখ।


বক্তারা বলেন, রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতার চেয়ারে বসানো হয়েছিল। কিন্তু তিনি দেশের মানুষের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন। তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসছে। এ বিষয়টি বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


তারা আরও বলেন, এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে শতশত শিশু মৃত্যুবরণ করেছেন তার দায় ড. মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা নুরজাহান বেগমকে নিতে হবে।


প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন এবং মালয়েশিয়া সফরের জন্য সরকার প্রধানকে ধন্যবাদ জানান গণতান্ত্রিক বাম ঐক্য। নেতারা বলেন, বর্তমানে দেশে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির উত্থান দেখা যাচ্ছে, এই বিষয়ে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০৫ ২২:০৫:২৫