ঠাকুরগাঁওয়ে খড়ের পালা থেকে পড়ে গিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

  • প্রকাশের সময় : ২৩/০৬/২০২৬ ১০:৫৭:৪৪ PM

ছবি-প্রতিনিধি

Share
18

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উঁচু খড়ের পালা থেকে পিছলে গিয়ে পাশে দেয়ালের লোহার রডে গুরুতর আহত হয়ে আজিজার রহমান (৪৬) নামে এক স্কুল শিক্ষকের মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় পৌর শহরের টিএনটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহত আজিজার রহমান টিএনটি এলাকার আজগর আলী মাস্টারের ছেলে। তিনি পূর্ব বলদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্ত্রী, দু' মেয়ে ও এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। 


স্থানীয়রা জানান, আজিজার রহমান ঘটনার দিন বিকেলে তার বাড়ির বাইরের আঙিনায় খড়ের পালা দেয়ার কাজ করছিলেন। কাজ শেষে উঁচু পালা থেকে নামার সময় পা পিছলে পাশের দেয়ালের লোহার রডের আঘাতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলে পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৬-২৩ ২২:৫৭:৪৪