ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন: বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মুমিন আর নেই

  • প্রকাশের সময় : ২৬/০৬/২০২৬ ০৯:০৩:৫০ PM

Share
24

মহাজন পট্টির বিশিষ্ট ব্যবসায়ী ও মানিক মিয়া ক্লথ স্টোরের পরিচালক আবদুল মুমিন আর নেই। তিনি কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি হার্ট স্ট্রোক করেছিলেন বলে জানা গেছে।
আবদুল মুমিন সিলেটের মাছিমপুরের স্থায়ী বাসিন্দা মৃত হাজি মানিক মিয়া’র ৩য় ছেলে এবং বর্তমান ৩৯ নং ওয়ার্ড পীরপুর এর বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আবদুল মুমিন মাছিমপুর নিবাসী। বর্তমানে তিনি ৩৯ নং ওয়ার্ডের পীরপুর এলাকায় বসবাস করছিলেন। তিনি ব্যবসা সূত্রে মহাজন পট্টির বিখ্যাত ‘মানিক মিয়া ক্লথ স্টোর’-এর পরিচালক হিসেবে অত্যন্ত সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করছিলেন।

কক্সবাজারে অবস্থানকালীন হঠাৎ হার্ট স্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার আকস্মিক মৃত্যুতে মহাজন পট্টির ব্যবসায়ী সমাজ এবং মাছিমপুর ও পীরপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের পরিবার তাঁর আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে সকলকে জানিয়ে দেওয়া হবে।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-২৬ ২১:০৩:৫০