সিলেটে যুবদলের বিক্ষোভ: রাজপথে ২৩নং ওয়ার্ড

  • প্রকাশের সময় : ২২/০৬/২০২৬ ১০:৫৭:০৫ PM

Share
2

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২৩নং ওয়ার্ড যুবদল।

আজ সোমবার (২২ জুন) সিলেট মহানগর যুবদলের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে নগরীর প্রধান প্রধান সড়কে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী সব ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে যেকোনো মূল্যে তাদের রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন যুবদল নেতারা।

মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজানসহ ২৩নং ওয়ার্ড যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় যুবদল সর্বদা রাজপথে সক্রিয় রয়েছে। নিষিদ্ধ কোনো সংগঠনের অপশক্তিকে সিলেটে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিরোধ আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৬-২২ ২২:৫৭:০৫