গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটের ছড়ারপার এলাকার বাসিন্দা আইনুদ্দিনকে জড়িয়ে "মাদকের সাম্রাজ্য" বা অবৈধ কর্মকাণ্ড সংক্রান্ত যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এই মিথ্যা ও কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকৃত সত্য এই যে, আইনুদ্দিন ছড়ারপার এলাকায় দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে অত্যন্ত সাধারণ ও শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এলাকার সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয় ঘটে—এমন কোনো অপরাধমূলক বা অবৈধ কর্মকাণ্ডের সাথে তাঁর দূরতম কোনো সম্পর্ক নেই।
একটি কায়েমি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও সামাজিকভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার এবং তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে গণমাধ্যমকে ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে। যাচাই-বাছাই ছাড়াই এই ধরনের মনগড়া তথ্য সংবাদ আকারে প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে সিলেট সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন—"আইনুদ্দিন আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে বসবাস করে আসছেন। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। একটি চক্র সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।
"জনপ্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসীর সাক্ষ্যই প্রমাণ করে যে, প্রকাশিত সংবাদটির কোনো আইনি বা বাস্তবিক ভিত্তি নেই।আমরা সংশ্লিষ্ট সকল সংবাদমাধ্যম ওদায়িত্বশীল কর্তৃপক্ষকে এই ধরনের একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। একই সাথে, কোনো প্রকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া একজন সাধারণ নাগরিকের সামাজিক মর্যাদা নষ্ট করার এই অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
বিনীত,ছড়ারপার এলাকাবাসী এবং আইনুদ্দিনের পরিবার সিলেট।
নিজস্ব প্রতিবেদক:




















