বিপুল পরিমাণ মাদকসহ বিএনপি নেতার ছেলে গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৩/০৭/২০২৬ ১১:৩৭:১৪ PM

Share
10

সিলেট সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ১ নং জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জৈন উদ্দিনের ছেলে শাহীন আহমদকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগীদের হাতেনাতে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার অধীনস্থ শিবের বাজার পুলিশ ফাঁড়ির একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। স্থানীয়দের অভিযোগ, শাহীন আহমদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।


জালালাবাদ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাদের নগদ অর্থ জরিমানা এবং কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।


এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় অপরাধ দমন এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রেস / এ


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৭-০৩ ২৩:৩৭:১৪