হরিপুরে যুবদলের উদ্যোগে ফুটবল বিতরণ

  • প্রকাশের সময় : ২৭/০৬/২০২৬ ১২:৪১:০৮ AM

ছবি-প্রতিনিধি

Share
21

যুব ও ছাত্রসমাজকে মাদকাসক্তি জুয়া খেলা থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে রণহাট্রা গ্রামের দীপালী ক্লাবে এবং বীরগড় গ্রামে  ফুটবল বিতরণ করা হয়েছে।


শুক্রবার ২৬ জুন বিকেলে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- হরিপুর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক আল-আসকার (সুজন)। অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মারুফ হোসেন, সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম, বিএনপির নেতা মুনসুর আলম। 


এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মামুন, যুবদল নেতা সানোয়ার হোসেন ও সাংবাদিক সুজন আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। 


বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জীবনকে পরিচ্ছন্ন, গতিময় ও সাবলীল করার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে মানুষ সুস্থ দেহ ও সুন্দর মন গড়ে তুলতে পারে। সেই লক্ষ্যেই ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন যুবদল আজ ছাত্র-যুবসমাজের পাশে দাঁড়িয়েছে। যুবসমাজের কল্যাণে আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-২৭ ০০:৪১:০৮