মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

  • প্রকাশের সময় : ০৩/০৭/২০২৬ ০৮:১৭:৩৬ PM

Share
6

রাজধানীর কারওয়ান বাজারে মাদকবিরোধী কর্মসূচি পালন করে 'রাইট টক বাংলাদেশ' নামে একটি সামাজিক সংগঠন। কর্মসূচিতে এক যুবককে মাদকদ্রব্যসহ মাদকবিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।


শুক্রবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা এলাকায় কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।


এ সময় পাশেই বক্তব্য রাখছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ। বক্তব্যে তিনি বলেন, সারাদেশের শিশু ধর্ষণ নারী নির্যাতন বেড়েই চলেছে। এটি সমাজের চরম অবক্ষয়। এছাড়াও মাদকে ছেয়ে গেছে পুরো দেশ। এছাড়াও সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এবং সব শিশু ধর্ষকদের ক্রসফায়ারেরও দাবি জানান তিনি।


পরে মাদক হাতে দাঁড়িয়ে থাকা যুবকের বিষয়ে জানতে চাইলে তাওহীদ কালবেলাকে বলেন, আমরা মানববন্ধনে দাঁড়িয়ে ছিলাম কিন্তু লোকটি কোথা থেকে এসে দাঁড়িয়েছে সে বিষয়ে আমরা অবগত নই। আমাদের কর্মসূচিগুলোতে বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের স্বেচ্ছাসেবকদের অজান্তেই পেছনে পরে থাকা প্ল্যাকার্ড তুলে তিনিও কর্মসূচিতে দাঁড়িয়ে পড়েন।


তিনি জানান, যুবকটিকে দেখে মানসিক বিকারগ্রস্ত এবং নেশা জাতীয় দ্রব্য সেবন করে বলে মনে হয়েছে। সে হয়তো এখানেই ঘোরাফেরা করে। এখানে (কারওয়ান বাজার ফোয়ারা সংলগ্ন এলাকা) মাস্তুল ফাউন্ডেশন এসব বিকারগ্রস্ত অসহায় মানুষদের খাবার খাওয়ায়। লোকটি সেখান থেকে এসেই হয়তো এখানে দাঁড়িয়ে পড়েছে।


তিনি অভিযোগ জানিয়ে বলেন, এসব এলাকায় এরকম নেশাগ্রস্ত লোকেরা ঘোরাফেরা করলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না।


এছাড়াও বিতর্কিত এই ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশসহ ভবিষ্যতে আরও সচেতনতার সঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০৩ ২০:১৭:৩৬