নাগরিক সেবা নেই বাহুবল সাবরেজিস্টার অফিসে

  • প্রকাশের সময় : ২৩/০৬/২০২৬ ০৮:০১:২৮ PM

Share
28

হবিগঞ্জের বাহুবল উপজেলা সাবরেজিস্টার অফিসে আগত সুবিধাভোগীরা নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। জানা গেছে বছরে কোটি কোটি টাকার রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান  বাহুবল উপজেলা সাবরেজিস্টার অফিস। এ অফিসে আসা সুবিধাভোগীরা নাগরিক সুবিধা বঞ্চিত হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অফিস প্রাঙ্গনে শেড না থাকায় রোদবৃষ্টি মাথায় নিয়ে জমি কেনা-বেচা করতে হচ্ছে। অপরদিকে সামান্য বৃষ্টিতে অফিস প্রাঙ্গন বৃষ্টির পানি ও কাঁদায় একাকার হয়ে যায়। কাঁদা মাখা পানি অতিক্রম করে অফিসে যাতায়াত করতে হচ্ছে সুবিধাভোগীদের। নাগরিকদের   ভোগান্তি লাগবে কারো নজর কাড়ছে না। এলাকাবাসী অবিলম্বে নাগরিকদের ভোগান্তি লাগবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


সিলেট প্রেস / M


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

প্রকাশ: ২০২৬-০৬-২৩ ২০:০১:২৮