ঘরের শত্রু বিভীষণ : সনি এক নীরব ঘাতক!

  • প্রকাশের সময় : ২৭/০৬/২০২৬ ০৫:০৩:৪৮ AM

Share
19

কাছের মানুষের গোপণ তথ্য ফাঁস করতে গিয়ে এবার ফেঁসে যাচ্ছেন সিলেট মহানগর বিএনপির সদস্য, ১৪ নং ওয়ার্ড বিএনপির সংগঠনিক সম্পাদক- নগরীর ছড়ারপাড়ের বাসিন্দা শহিদুর রহমান সনি। রাজনীতির বাইরে সনি একজন ব্যবসায়ী, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদকও। 
 
তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে। এরমধ্যে উল্লেখ যোগ্য- সিসিকের সড়কের কাজে দুর্নীতি, আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের সাথে আঁতাত করে সিসিকে টেন্ডারবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণ, ৫ আগস্ট পরবর্তী সময়ে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলায় ঢুকিয়ে হয়রানি এবং মামলা বানিজ্যের! 

এছাড়াও এলাকায় নিজের প্রভাব বিস্তারের জন্য নিজের অতি কাছের লোকদের ব্যক্তিগত এবং রাজনৈতিক তথ্য ফাঁস করে ফায়দা নেয়ার।

আমাদের দীর্ঘ অনুসন্ধানে শহিদুর রহমান সনি বিরুদ্ধে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতার দাপট ও টাকার ভাগবাটোয়ারা এবং সিলেট ব্যবসায়ী সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জেরে তিনি তার কাছের মানুষ এবং আত্মীয়ের তথ্য পাচার করেছেন। 

ইতিমধ্যে শহিদুর রহমান সনি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের- তার খুব কাছের একজনের তথ্য পাচার করে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেন। সনির এসব অডিও, ভিডিও, ভয়েস রেকর্ড ও স্ক্রিনশট আমাদের হাতে এসেছে। 

প্রিয় পাঠক, সনি বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করায় তিনি গণমাধ্যম কর্মীদের নিয়ে কটাক্ষ করেছেন। নীরব এই ঘাতক- সনির হাসিমুখের আড়ালে রয়েছে চরম বিশ্বাসঘাতকতা। যা আমরা আগামীকালের পর্বে তথ্য এবং প্রমাণসহ উপস্থাপন করবো। আমরা দেখবো মীরজাফর সনির খুঁটির জোর কোথায়?


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৬-২৭ ০৫:০৩:৪৮