রাণীশংকৈলে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : ০৩/০৭/২০২৬ ১১:২৯:৩০ PM

ছবি-প্রতিনিধি

Share
3

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ  অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) রাত ৮ টায় পৌর শহরে রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব (পুরাতন) এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, নন্দুয়ার ইউপি বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, মহিলা দল নেত্রী আনারকলি বেগম।


এছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, অন্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- এনটিভি অনলাইনের স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন। 


সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- প্রেসক্লাব (পুরাতন) সভাপতি শফিকুল ইসলাম শিল্পী, সাবেক সভাপতি কুশমত আলী ও মোহনা টিভি প্রতিনিধি ফারুক আহম্মেদ সরকার প্রমুখ। উপস্থাপনা করেন- প্রেসক্লাব (পুরাতন) সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।


 বক্তারা তাদের বক্তব্যে এনটিভির ২৪ বছরে পদার্পণে এনটিভি পরিবারের প্রতি শুভেচ্ছা জানান। এইসাথে তারা এনটিভি সহ উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বস্তুনিষ্ঠ ও তৎপর ভূমিকা প্রত্যাশা করেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৭-০৩ ২৩:২৯:৩০