হরিপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ক্রীড়া-সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : ১৯/০৬/২০২৬ ০৮:১২:০২ PM

ছবি-প্রতিনিধি

Share
38

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১৫টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, স্কুল ব্যাগ ও বিভিন্ন সরকারি প্রণোদনা বিতরণ করা হয়।  


বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার চন্দন করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- অধ্যাপক ডা. হাসিনা আফরোজ, উপজেলা বিএনপি'র সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক আবু তাহের প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ৬ জন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশা-পাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের শিক্ষা উন্নয়নমূলক কর্মকান্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-১৯ ২০:১২:০২