জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জন-প্রতিনিধি, শিক্ষক, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) বিকেল (৩ টায়) উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর।
উপজেলা কৃষি অফিসার শাহিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল বাইন, উপজেলা বিএনপি'র সভাপতি জামাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা।
বক্তারা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।




















