মৌলভীবাজারে অস্ত্র ও প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৩/০৭/২০২৬ ০৮:৩০:২০ PM

Share
7

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর গ্রামের মো. কাউছার মিয়া (৩২), একই উপজেলার বেরিরচক গ্রামের জসিম মিয়া (৩৫), রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬), কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার পশ্চিম বিলেরপাড় গ্রামের মো. সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার সতিজিরগ্রাম গ্রামের রেজাউল ইসলাম মামুন (২৮)।


শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।


তিনি জানান, বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে কাউছার, জসিম, সালাউদ্দিন ও মামুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি কাটার, একটি সুইস গিয়ার ছুরি, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।


ওসি আরও জানান, একই অভিযানের ধারাবাহিকতায় কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল পৃথক অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর হাসপাতাল রোড এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতচক্রের অন্যতম হোতা দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়াকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / নিউজ ডেস্ক


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-০৩ ২০:৩০:২০