মাধবপুরে সড়ক দু র্ঘ টনায় নি হত -১

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৪ ০৫:০৩:১৮ AM

ছবি-সংগৃহীত

Share
32

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনায় আব্দুল মজিদ (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের হাজী মোস্তফা আলীর পুত্র।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ জুন) ভোর ৫ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর নতুন বাজার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে সিলেটগামী অজ্ঞাত একটি গাড়ি স্টার ফোর সিলিং সিরামিকস কোম্পানির কর্মচারী আব্দুল মজিদ'কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্হলে পৌছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছেন। শায়েস্তাগঞ্জ  হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান  আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরহদেহ হস্তান্তর করা হবে।


সিলেট প্রেস / ১৫ জুন ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৪-০৬-১৫ ০৫:০৩:১৮