হবিগঞ্জের বাহুবল উপজেলায় ধলিয়াছড়া বালুমহাল থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ৫ জুন দিবাগত রাত ১২টায় উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেলিম মিয়া (পিতা: আব্দুল মজিদ, গ্রাম: পূর্ব রসুলপুর, বাহুবল নামে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)




















