ঢাকায় অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় গল্প বলা ইভেন্টে অংশ গ্রহণ করে হবিগঞ্জের বাহুবল উপজেলার অপরাজিতা আচার্য্য জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে।১৬ জুন ঢাকার মাল্টিপারফার্স হলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এর হাত থেকে পুরস্কার গ্রহণ করে অপরাজিতা আচার্য্য।অপরাজিতা আচার্য্য বাহুবল উপজেলার হরাইটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্হানীয় খরিয়া গ্রামের শিক্ষক দম্পতি অর্ধেন্দু আচার্য ও মীনাখশী ভট্টাচার্যের কন্যা।
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)




















