মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৪/০৬/২০২৬ ০৮:৫৮:৪৪ PM

Share
15

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর উদ্যোগ মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজ বাহুবল এর শিক্ষার্থীদেরকে নিয়ে এক  মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন দুপুরে এ আলোচনা সভা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।  কলেজের অধ্যক্ষ ফজলুল বারি এর সভাপতিত্বে মাদকবিরোধী  জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় হবিগঞ্জ এর প্রসিকিউটর মো: নাজিম উদ্দিন ও সহকারী প্রসিকিউটর সজীব রায়। আলোচনা সভা শেষে  উপস্থিত  শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সম্বলিত খাতা, কলম, ব্যাগ ও লিফলেট বিতরণ করা হয়।


সিলেট প্রেস / M


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)

প্রকাশ: ২০২৬-০৬-১৪ ২০:৫৮:৪৪