ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বসতঘর হারানো হবিগজ্ঞ সদর উপজেলার সুঘর গ্রামের বাসিন্দা অসহায় শিপ্রা রাণী নাগ এর পাশে দাঁড়ালেন হবিগঞ্জের জেলা প্রশাসক। হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।১৪ জুন হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মানবিক সহায়তা অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এ চেক হস্তান্তর করেন।সাম্প্রতি ঘূর্ণিঝড়ের তান্ডবে শিপ্রা রাণী নাগের একমাত্র মাথা গোঁজার ঠাঁই বসতঘরটি বিধ্বস্ত হয়ে যায়।আর্থিকভাবে অসচ্ছল শিপ্রা রাণী ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন।বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ সরেজমিনে বসতবাড়ি পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেন।আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে শিপ্রা রাণী নাগ জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)




















