জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মিলে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও পুষ্টি বিষয়ে জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে “স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৭জুন) দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যাদুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ সুলতান, আরডি আর এস বাংলাদেশ কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা জিংক সমৃদ্ধ ধানের পুষ্টিগুন মানব দেহের জিংকের গুরুত্ব এবং অপুষ্টি দূরীকরণের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন জিংক সমৃদ্ধ ধান নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে শিশু ও কিশোর কিশোরীদের শারিরীক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়ে।
সভায় উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে জিংক ধানের উপকারিতা সম্পর্কে লিফলেট বিতরণ করা হয় এবং সচেতনতা মূলক বার্তা তুলে ধরা হয়। আরডিআরএস বাংলাদেশ-এর উদ্যোগে বাস্তবায়িত হয়। এতে পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা, লিঙ্গ সমতা এবং শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের সুষম খাদ্য গ্রহণ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং শিক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করে এবং সচেতনতামূলক বার্তা গ্রহণ করে। আরডি আর এস বাংলাদেশ জানান, শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব ও সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার




















