সিলেটে কনসালটেন্সি ফার্মের আড়ালে স্বেচ্ছাসেবক লীগ নেতার মাদক ব্যবসা

  • প্রকাশের সময় : ০৯/০৬/২০২৬ ০৬:০০:২১ AM

Share
45

রাবিব মুহতাদি চৌধুরী। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১৪ নং ওয়ার্ডের সভাপতি। মৌলভীবাজার-২ আসনের পলাতক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের অনুসারী। 

নগরীর ছাড়ার পাড়ের সুগন্ধা ২৪ এর কামাল উদ্দিন চৌধুরীর ছেলে রাবিব। তার বিরুদ্ধে বিদেশে -পোল্যান্ড এবং লন্ডনে পাঠানোর প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

নগরের সোবহানীঘাটের প্রজেক্ট ওভারসিজ কনসালটেন্সি'র পরিচালক রাবিব মুহতাদি চৌধুরী।

আওয়ামী লীগের আমলের এই নেতার, সরকার পালানোর পর তাঁর পরিচালিত সোবহানীঘাটের  প্রজেক্ট ওভারসিজ কনসালটেন্সি ব্যবসার আড়ালে তিনি করছেন মরন নেশা মাদক ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। তিনি তাঁর এই মাদক ব্যবসার জন্য ৪ সদস্যের একটি সিন্ডিকেট করেছেন। 

রাবিব সিন্ডিকেট কক্সবাজার থেকে সিলেটে আনছেন মরন নেশা ইয়াবার বড় বড় চালান। এনে সিলেটে তার লোকদের দিয়ে এসব মাদক বিক্রি করাচ্ছেন। 

রাবিব নিজরও ইয়াবা মাদক সেবনও করেন। 

সূত্র জানিয়েছে, রাবিব ক'দিন পরপর তাঁর সিন্ডিকেটের এক মহিলাকে দ নিয়ে বেড়াতে যান কক্সবাজারে। সেখান থেকে ওই মহিলার দেহে বহন করে সিলেটে নিয়ে আসেন ইয়াবার চালান।

আরো বিস্তারিত আসছে....


সিলেট প্রেস / এফ কে/ চলমান


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-০৯ ০৬:০০:২১