জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হরিপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৪/০৬/২০২৬ ১১:০৫:৫৩ PM

ছবি-প্রতিনিধি

Share
22

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭ টায় উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়। ডাঙ্গীপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আকসার সুজনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুয়ানুল হক বিশ্বাস মন্টু, সাধারণ সম্পাদক মাহবুব আলম। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদল, যুবদল, বিএনপি ও  অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় চৌরঙ্গী বাজারে অসহায়, দুস্থ পথচারী এবং অটো-ভ্যান শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়। 


বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-০৪ ২৩:০৫:৫৩