চীন সফরে যাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী, রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর ডেপুটি কোওর্ডিনেটর ও হ্যাপী ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী।
আজ মঙ্গলবার (৯ জুন) দুপুর ১ ঘটিকায় সালেহ চৌধুরী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, যার ঠিক ৪দিন পরই রোটারি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে থাওয়ান যাবেন এড. সালেহ চৌধুরী।
চীনের আন্তর্জাতিক সংগঠন হ্যাপী চীন এর আমন্ত্রণে সম্প্রতি হ্যাপী ওয়ার্ল্ড এর প্রেসিডেন্ট এড. সালেহ চৌধুরী ও একটি প্রতিনিধিদল দেশটি সফরে যাচ্ছেন। প্রতিনিধিদলের প্রধান এড. সালেহ চৌধুরী বেইজিং গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন। বেইজিংয়ে হ্যাপী চীন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধিদলটি।
আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, বিশ্ব সুখ, শান্তি ও বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চারদিনের সফরে তিনি সেখানে অনুষ্ঠেয় ‘গ্লোবাল পিস ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে হ্যাপী ওয়ার্ল্ড এর প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দেবেন। অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন।
বেইজিংয়ে ১০-১১ জুন পর্যন্ত এ সম্মেলন চলবে। সম্মেলনের লক্ষ্য হলো, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ও বিশ্ব শান্তি স্হাপন প্রচেষ্টার আহ্বান জানানো ও বৈশ্বিক উন্নয়নকে সহজতর করা।
এডভোকেট সালেহ চৌধুরী ও প্রতিনিধিদলটি আগামী ১৩ জুন তাইওয়ান রোটারি ইন্টারন্যাশনাল এর আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের পর আগামী ১৬ জুন দেশে ফেরার কথা রয়েছে।




















