হবিগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৪/০৬/২০২৪ ০৭:৫৭:৫১ AM

Share
29

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মে) বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর গ্রামের দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন-চুনারুঘাট উপজেলার ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপাসপুর গ্রামের সতীশ দেবনাথের ছেলে প্রসু দেবনাথ (৪০)।


জানা যায়, মঙ্গলবার বিকালে সালাম ও প্রসু রূপসপুর দক্ষিণ হাওরে ধানের জমিতে হালচাষ করছিলেন। এ সময় সেখানে বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহত অবস্থায় সালামকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় বলেন, বজ্রপাতে দুজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সিলেট প্রেস / ০৪ জুন ২০২৪ইং/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৬-০৪ ০৭:৫৭:৫১