হবিগঞ্জে ফ্রিল্যান্সার ইউনিয়ন প্রকল্প বাস্তবায়ন হলে আত্মনির্ভরশীল দক্ষ জনশক্তি তৈরি হবে বলেছেন বলেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।
তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় নোয়াপাড়া ও ধর্মঘর ইউনিয়নে দক্ষ, আত্মনির্ভর ও স্বাবলম্বী যুব সমাজ গড়ে তুলতে ফ্রিল্যান্সার ইউনিয়ন প্রকল্পের উদ্বোধন কালে এ তথ্য উপস্থাপন করেছেন।তিনি বলেন হবিগঞ্জ জেলার প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়নের তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ফ্রিল্যান্সার ইউনিয়ন প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে ইউনিয়নে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন সাধিত হবে।প্রতিটি ইউনিয়ন হবে একটি আদর্শ স্মার্ট ফ্রিল্যান্সারদের ইউনিয়ন।তিনি প্রত্যাশা করেন হবিগঞ্জের যুবসমাজ চাকরির পেছনে ছুটে বেড়াবে না, বরং চাকরি দেবে।
এমন দক্ষ যুবসমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য । দক্ষ ও আত্মনির্ভরশীল তরুণ সমাজ অর্থ উপার্জন করে অর্থনীতিতে বিরাট অবদান রাখবে। ঘরে বসে অর্জিত টাকা রেমিট্যান্স হিসেবে আসবে দেশের মাটিতে, দেশ হবে সমৃদ্ধ।
সিলেটপ্রেস প্রতিবেদক




















