সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১১/০৭/২০২৬ ০৪:৪০:১০ PM

Share
5

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আগামী ১৮ জুলাই ঢাকায় কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে অংশগ্রহণের বিষয়ে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় শাহজালাল উপশহরস্থ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।


বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সাজুওয়ান আহমদ।


সভায় উপস্থিত ছিলেন, গাজী মোঃ জাফর সাদেক কয়েছ গাজী, প্রফেসর সিরাজুল হক, আলী আফছার মোঃ ফাহিম, সুব্রত ধর বাপ্পি, ফরিদ আহমদ, ইফতেখার আহমেদ,  জিহাদ আহমেদ, লোকমান আহমদ মাছুম, সাব্বির আহমদ, ফরহাদ আলী ইমন, এম মনোয়ার হোসেন, মাসুদ আহমদ ফারুক, মোঃ আখতারুল ইসলাম, এম এ বাতেন, শাহজান, সাব্বির আহমদ, ওয়ালী মাহমুদ, হারুনুর রশিদ, মুরাদ আলী সুমন, আনহার উদ্দিন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।


সভায় সভাপতির বক্তব্যে আমিরুজ্জামান চৌধুরী বলেন, সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপ ব্যবসায়ীরা দেশের জ্বালানি খাত ও গণপরিবহন সচল রাখতে নিরলসভাবে অবদান রেখে চলেছেন। অথচ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নানা প্রতিকূলতার মাঝে আমাদের ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষা এবং এই খাতের ধারাবাহিকতা বজায় রাখতে অবিলম্বে কমিশন বৃদ্ধি করা জরুরি। একই সাথে ফায়ার সার্ভিসের অযৌক্তিক ফি বৃদ্ধির সিদ্ধান্ত আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও বাধাগ্রস্ত করবে।


তিনি আরও বলেন, সিলেট বিভাগের সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে আগামী ১৮ জুলাই ঢাকার কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমাদের ন্যায্য দাবিগুলো জোরালোভাবে তুলে ধরতে হবে। সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা কোনো আপস করব না।


গুরুত্বপূর্ণ এই জরুরি সাধারণ সভায় কমিশন বৃদ্ধির দাবি জানান ও ফায়ার সার্ভিসের ফি বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংগঠনের বিভিন্ন এজেন্ডা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৭-১১ ১৬:৪০:১০