সিলেটে পুলিশের অভিযানে ৬৫ গ্রেফতার, ৭১ যানবাহনে মামলা ও আটক

  • প্রকাশের সময় : ১১/০৭/২০২৬ ০২:৫৩:০৪ PM

Share
7

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চিরুনি অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ১০ জুলাই রাত ১২ টা থেকে শুরু করে ১১ জুলাই সকাল ৮ টা পর্যন্ত একটানা ৩২ ঘণ্টার এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।


একই সাথে ট্রাফিক আইনের ব্যত্যয় ঘটানোয় ৭১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ।এসএমপি সদর দপ্তর সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, অবৈধ হকার এবং সন্দেহভাজন ব্যক্তি।



এদিকে মহানগরের সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেওয়া হয়। ট্রাফিক পুলিশের অভিযানে আইন অমান্য করায় ৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আরও ৩৪টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে মোট ৭১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 



সিলেট প্রেস / এফ


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৭-১১ ১৪:৫৩:০৪