মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় মা-ছেলে নিহত

  • প্রকাশের সময় : ৩০/০৬/২০২৬ ০৬:১৩:২৩ PM

Share
6

মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিক্সার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৯ জুন) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদা বেগম (৪৫) ও তাঁর ছেলে জুবের মিয়া (১৮)। ফরিদা উপজেলার বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলীর স্ত্রী।

জানা গেছে, গতকাল রাতে রাজনগরের মুন্সিবাজার থেকে মা-ছেলে সিএনজিচালিত অটোরিক্সা যোগে উপজেলার বড়দল গ্রামের বাড়িতে ফিরছিলেন। গয়াসপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার যাত্রীরা মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মা ফরিদা বেগম ও ছেলে জুবের মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূইঁয়া বলেন, সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি এখনো।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৬-৩০ ১৮:১৩:২৩