ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মাধবপুরে বিজিবি'র হাতে ৪ বাংলাদেশি আটক

  • প্রকাশের সময় : ১৯/১০/২০২৪ ০৭:২৫:১৯ AM

Share
17

মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে নারীসহ ৪ জনকে আটক করেছে

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপি'র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা কালে ৪ জনকে আটক করেন। ধৃত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত প্রমত সরকার এর পুত্র রংগোমং সরকার (৪৩), রংগোমং সরকার এর স্ত্রী বন্দনা সরকার (৪০), কন্যা লাকী সরকার (১৭) ও বিমল সরকার এর স্ত্রী কৃষ্ণ দাসী সরকার (৩০)  । সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু প্রকৃয়াধীন আছে।





সিলেট প্রেস / ১৯ অক্টোবর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৪-১০-১৯ ০৭:২৫:১৯