সিলেট মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম চলাচল বন্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
আজ সোমবার (১৫ জুন) এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১ মে ২০২৬ তারিখের পর থেকে ট্রাফিক পুলিশ কর্তৃক আটককৃত কোনো অবৈধ ব্যাটারিচালিত যানবাহন আর ফেরত দেওয়া হবে না। বিধি মোতাবেক সেগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।
পুলিশ জানায়, মানবিক কারণে পূর্বে আটক হওয়া কিছু যানবাহন শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে নগরীতে আবারও এই অবৈধ যানবাহনগুলো অবাধে চলাচল করায় অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে।
জনস্বার্থে এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এখন থেকে রাস্তায় এই অবৈধ যানবাহন পাওয়া গেলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক:




















