হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তিদের পরিবার, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উপকারভোগী এবং সমাজকল্যাণ পরিষদের আওতাধীন সুবিধাভোগীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।৯ জুন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ সহায়তার চেক বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইস্রাফিল প্রমুখ। এ আগে জেলা প্রশাসক বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন ও উপজেলা প্রশাসন এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)




















