সিলেটে ৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৬ ০৭:১৮:৪৬ PM

Share
8

সিলেটে পুলিশের অভিযানে ৮৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


গত শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে জালালাবাদ ইউনিয়নের কালিরগাঁও নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মাসুক মিয়া (৪৫)।


তিনি কালিরগাঁও এলাকার ইছহাক আলীর ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানাধীন মাসুক মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়।


এ সময় তার হেফাজত থেকে ৮৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৭,২০০ টাকা উদ্ধার করা হয়।


এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৬-১৫ ১৯:১৮:৪৬