হবিগঞ্জের বাহুবল উপজেলায় অটোমেশন সিস্টেম বিভ্রাটের কারণে ভুমি মালিকগন ভুমি নামজারী করতে চরম ভোগান্তিরএত শিকার হচ্ছেন। জানা গেছে সম্প্রতি অটোমেশন প্রকল্পের আওতায় অনলাইনে ভুমি নামজারী সিস্টেম চালু হয়েছে। অভিযোগ রয়েছে ভুমি মালিকগন অনলাইনে নামজারীর আবেদন করার পর সহকারী ভুমি কর্মকর্তার কাছে তদন্তের জন্য গেলে তদন্ত কর্মকর্তা খতিয়ান আপলোড করতে গেলে আবেদিত খতিয়ানের পরিবর্তে অন্য খতিয়ান আপলোড হয়। ফলে ভুমি মাালিকগন বার বার ভুমি অফিসে ধর্না দিয়েও কোন সুফল পাচ্ছেন না। এতে ভুমি মালিকগন হতাশায় ভুগছেন। ভোগান্তির শিকার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের রাজসুরত গ্রামের বাচ্চু মিয়া ও মিরপুর ইউনিয়নের লুৎফা আক্তার জানান এ সমস্যার কারণে একাধিক বার নামজারীর আবেদন করেও আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। এ নিয়ে চরম হতাশায় ভুগছি। বাচ্চু মিয়া আরো জানান তিনি ভুমি মন্ত্রণালয়ের হটলাইনে ভোগান্তির কথা জানালে তাকে আশ্বস্ত করা হয় ৭২ ঘন্টার মধ্যে সমস্যা সমাধান করা হবে। ১৫ দিন অতিবাহিত হলেও সমাধান হয়নি। এ বিষয়ে জানতে মুঠোফোনে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবুল হাসেম এর সাথে কথা বললে তিনি বলেন ভুক্তভোগীরা আবেদন করলে এর সুষ্ঠু সমাধানের চেষ্টা করবো।
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)




















