মাধবপুরে কবিরের কেরামতি মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২৪ ০৮:০৬:৩৪ AM

Share
20

হবিগঞ্জের মাধবপুরে কাজী কবিরের কেরামতিতে মুক্তিযোদ্ধারা প্রতারণার শিকার হয়েছেন।মুক্তিযোদ্ধা তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দিয়ে যাছাই বাছাইয়ের নাম সাধারণ মুক্তিযোদ্ধাদের সাথে  নিরবে প্রতারণা করেছেন।মুক্তিযোদ্ধারা  তার কাছে জিম্মি ছিল।জাতীয় মুক্তিযোদ্ধা সংস্থা জামুকার একশ্রেণীর কর্মকর্তাদের আতাত করে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভূয়া বলে বাদ দেওয়ার হুমকি দিয়ে লাখ লাখ টাকা পকেটস্থ করেছেন।ফ্যাসিবাদ সরকারের দোসর কাজী কবিরের বিরুদ্ধে তখন কেউ টু শব্দটি করার সাহস পায়নি।।কেউ কোন প্রতিবাদ করলে তাকে নানাভাবে নাজেহাল অপমান অপদস্থ করা হত।

সরকার পতনের সেই চতুর  কাজী কবির এখন দেশ পলায়ন করেছে।ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা জানান,মাধবপুর উপজেলার ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা কাজী কবির উদ্দিন।নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সাধারণ মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করে তাদের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।অহেতুক ঢাকা জামুকা অফিসের কর্মকর্তাদের যোগসাজশে সাধারণ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের কাগজ পত্র যাচাই বাছাই করা হবে বলে তাদের জানায়।এসব ভাঁওতাবাজি করে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।অনেক অসহায় মুক্তিযোদ্ধা নিজের নাম বাদ পড়ার ভয়ে কাজী কবিরকে টাকা দিতে বাধ্য হয়েছে।একাধিবার কাজী কবির এসব অপকর্ম লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।মাধবপুর মুক্তিযোদ্ধা স্যসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু বলেন,মুক্তিযোদ্ধাদের কাছে ভয়ের নাম ছিল কাজী কবির।বিগত সরকারের নাম ভাঙ্গিয়ে গায়ের জোড়ে মাধবপুরে বিভিন্ন অপকর্ম করেছে।তার ভয়ে সবাই তটস্থ ছিল।বেশি শোষন করেছে মুক্তিযোদ্ধাদের। 

ঢাকা মুক্তিযোদ্ধা অফিস জামুকার একশ্রেণীর অসাধু কর্মকর্তাদের সহায়তায় কিছুদিন পরপরই সাধারণ মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাছাই বাছাই করার নামে আতংক সৃষ্টি করত।এটা ছিল তার টাকা হাতিয়ে নেওয়ার কৌশল।কেউ তার অপকর্মের প্রতিবাদ করলে তাকে নাজেহাল করে নাস্তানাবুদ করত।

কিন্তু গত ৫ আগস্ট সরকার পতনের পর মুক্তিযোদ্ধারা তার অপকর্ষের বিরুদ্ধে সোচ্চার হলে কৌশলে বিদেশ পালিয়ে গেছে।মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণায় করায় মুক্তিযোদ্ধারা বিচার দাবি করছে।মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান,কাজী কবিরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ শুনার পর তাকে যাছাই বাছাই কমিটি থেকে দুরে রাখা হয়েছে।তিনি এখন কোন কমিটিতে আর সক্রিয় নন।


সিলেট প্রেস / ২৬ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৪-০৯-২৬ ০৮:০৬:৩৪