মাধবপুরে ভারতীয় মদসহ আটক ২

  • প্রকাশের সময় : ০৯/০৯/২০২৪ ১২:১০:২৩ PM

Share
24

হবিগঞ্জে মাধবপুরে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে মাধবপুর পুলিশ।

রোববার বিকালে ঢাকা- সিলেট মহাসড়কে মাধবপুর পৌরশহরে মামুন কাউন্টারের পাশে মাধবপুর থানার এসআই সাইদুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদসহ সেলিম মোল্লা(২৫) এবং শেখ শাহীন (২৭) আটক করে। তারা উভয়ই ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন মাদকসহ আটকের সত্যতা নিশ্চিত করেন। 


সিলেট প্রেস / ০৯ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৪-০৯-০৯ ১২:১০:২৩