মাধবপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • প্রকাশের সময় : ০৫/০৯/২০২৪ ০৪:১৩:৪০ AM

ছবি-প্রতিবেদক

Share
24

হবিগঞ্জের মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে ষ্টার ফরসিলিন কারখানার শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ।বুধবার দুপুর দেড়টা থেকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর ষ্টার ফরসিলিন কারখানার প্রধান ফটকের সামনে ঢাকা সিলেট মহাসড়কের ওপড় বেতনের দাবিতে শতশত শ্রমিক সড়কে অবস্থান নেন।

এতে সড়কে দুপাশে ৫/৬ কিলোমিটার এলাকাজুড়ে শতশত যানবাহন আটকা আটকা পড়ে।কারখানা কর্তৃপক্ষ ও মাধবপুর উপজেলা প্রশাসন আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক ছেড়ে আলোচনায় বসার আহবান করলেও শ্রমিকরা দাবি আদায়ে অনড় ছিলেন।শ্রমিকরা জানান,নিয়মিত তাদের বেতন মজুরি পরিশোধ করছেনা মালিক পক্ষ। বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে গত ৩ মাস আগে তারা রাস্তায় নেমেছিল।

তখন কারখানা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন তাদের লিখিতভাবে আশ্বাস দিয়েছিল বকেয়া বেতন পরিশোধ করবে।কিন্তু তারা সব পরিশোধ করতে ব্যর্থ হয়েছে।শ্রমিক নেতা সবুজ মিয়া ও আলা উদ্দিন জানান,এক সাথে ৩ মাসের বেতন বকেয়া রয়েছে শ্রমিকদের। যার কারনে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে পারছেনা।তাই তারা বাধ্য জীবনের তাগিদে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

কারখানার ম্যানেজার মোঃ মিঠুন মিয়া জানান,চলমান পরিস্থিতির কারনে কারখানায় উৎপাদিত ডিনার সেট বিদেশে রপ্তানি ও দেশে বিক্রি কমে গেছে।তাই কারখানা আর্থিক সংকটে পড়েছে।এরপরও তাদের বকেয়া পরিশোধ করতে আমরা  রাজি আছি।দুপক্ষ আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত পাওনা পরিশোধ করা হবে।। খবর পেয়ে মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল ও থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এবং স্থানীয় নেতৃবৃন্দ গিয়ে স্টার ফোরসেলিন সিরামিকস কোম্পানির কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে শ্রমিকদের সব দাবীদাওয়া মেনে নিলে বিকেল সাড়ে চারটায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল বলেন,শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে উপজেলা প্রশাসন ও মাধবপুর্ থানা।আশা করি মালিক শ্রমিক দেনাপাওনা অবশ্যই নিষ্পত্তি হবে।


সিলেট প্রেস / ০৫ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৪-০৯-০৫ ০৪:১৩:৪০