মাধবপুর হাসপাতাল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান

  • প্রকাশের সময় : ১৪/০৮/২০২৪ ০৬:২৬:৪২ AM

ছবি-প্রতিনিধি

Share
48

গতকাল ১৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে দিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। রোগীদের খোজ খবর নেন ও খাবার নিয়ে রোগীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন অভিযোগ শোনেন। হাসপাতালের ডাক্তার শুন্যতাসহ বিভিন্ন সমস্যা গুলিও শোনেন চেয়ারম্যান।

বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে চেয়ারম্যান হাসপাতালে দায়িত্বরত আরএমও ডাক্তার আবুল হাসনাত সহ নার্স ও অন্যান্য স্টাফদের সাথে কথা বলেন। তারা জানান, হাসপাতালের খাবারের মান, টয়লেট, রোগীদের বিছানা পরিস্কারসহ নানা সমস্যা গুলি ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে উপজেলা চেয়ারম্যানের সার্বিক সহযোগীতাও কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন,আর এম ও ডাঃ আবুল হাসনাত, ডাঃ তারেক জামান সহ সাংবাদিক ও অন্যান্য ব্যাক্তিবর্গ।


সিলেট প্রেস / ১৪ আগস্ট ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৪-০৮-১৪ ০৬:২৬:৪২