হবিগঞ্জের বানিয়াচং থানার এস আই সন্তোষ চৌধুরীকে মেরে মরদেহ গাছে ঝুলিয়ে রাখে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৬ আগস্ট) ভোর রাতে বিক্ষুব্ধ জনতা তাকে পিঠিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৫ আগস্ট) সকালে মিছিল বের করে ছাত্র জনতা। এসময় মিছিলটি বানিয়াচং থানার কাছে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজন মারা যান। আহত হন শতাধিক। এমতাবস্থায় হাজার হাজার গ্রামবাসী থানায় ঘেরাও করে আগুন লাগিয়ে দেন। আটকা পড়ে প্রায় ৩৫ জন পুলিশ। গভীর রাতে হবিগঞ্জ থেকে সেনাবাহিনী গিয়ে পুলিশকে উদ্ধার করে।
এক সুযোগে জনতা এসআই সন্তোষকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত তার মৃতদেহ রাস্তায় পড়ে থাকে। এসময় জনতা তার উপর লাথি ও থুথু মেরে ধিক্কার জানান। দুপুরে জনতা তার মরদেহ রাস্তা থেকে তুলে নিয়ে গাছে ঝুলিয়ে রাখে। নিহত সন্তোষের বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়। পুলিশকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে জনতা ।
সিলেটপ্রেস প্রতিবেদক




















