মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • প্রকাশের সময় : ১১/০৫/২০২৪ ০১:৪৮:১৩ AM

ছবি-প্রতিনিধি

Share
41

আলমগীর কবির, মাধবপুর :: হবিগঞ্জের মাধবপুরে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে জরিমানা করা হয়েছে।


উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের জন্য বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।


উপজেলার এক্তিয়ারপুর গ্রামের নওশাদ মিয়ার ছেলে সাবেক মেম্বার আঃ আজিজ কে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়।


শুক্রবার বিকাল ৫ টার দিকে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন বিন কুতুব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রেস / ১১ মে ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৫-১১ ০১:৪৮:১৩