হবিগঞ্জে বাসচাপায় পিকআপ ভ্যানের চালক-হেলপার নিহত

  • প্রকাশের সময় : ১৮/০৪/২০২৪ ১২:৫৯:৩৪ PM

সংগৃহীত ছবি

Share
29

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বাসচাপায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৯টায় উপজেলার মডেল বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার মালাংপুর গ্রামের কনা মিয়ার ছেলে হাসান মিয়া (২৩) ও মৃত ওয়ারিশ মিয়ার ছেলে সাদিক মিয়া (৩৫)।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যান বিআরটিসি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে বিকল হয়ে যায়। পরে চালক ও হেলপার মহাসড়কের পাশে পিকআপ ভ্যানটি দাঁড় করিয়ে ত্রুটি সারাচ্ছিলেন। এ সময় সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়।


এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় আরেকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সিলেট প্রেস / ১৮ এপ্রিল ২০২৪ইং/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৪-১৮ ১২:৫৯:৩৪