৮৮ হাজার টাকার জাল নোটসহ র‍্যাবের হাতে আটক ১

  • প্রকাশের সময় : ১২/০৪/২০২৪ ০৫:৩৯:৩৬ AM

ছবি-সংগৃহীত

Share
51

র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম বুধবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে হবিগঞ্জের চুনারুঘাট থেকে জাল নোটসহ এক যুবককে আটক করেছে। এসময় তার দেহ তল্লাশী করে ৮৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটক মো. জামাল মিয়া (৩০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চান্দপুর গ্রামের বাসিন্দা।

আটকের পর জামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সিলেট প্রেস / ১২ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-১২ ০৫:৩৯:৩৬