চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • প্রকাশের সময় : ০২/০৫/২০২৩ ১১:৪২:০৯ AM

Share
54

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহজাহান মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার পাকুড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন শাহজাহান মিয়া। 

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহজাহান মিয়া উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের মধ্য কাচুয়া গ্রামের বাসিন্দা রশিদ মিয়ার তৃতীয় ছেলে। তিনি স্থানীয় কাচুয়া বাজারের ব্যবসায়ী ও ট্যাক্টর চালক বলে জানা যায়।

ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে আসার পথে অজ্ঞাত কারণে দুর্ঘটনাটি ঘটে বলে দাবি স্থানীয় বাসিন্দাগণের।


সিলেট প্রেস / ২ মে ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-০২ ১১:৪২:০৯