হবিগঞ্জ-১

স্বতন্ত্র প্রার্থী হলেন গাজী শাহেদ ও কেয়া চৌধুরী

  • প্রকাশের সময় : ৩০/১১/২০২৩ ০১:০২:২৭ AM

ছবি- সংগৃহীত

Share
70

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান এমপি গাজী শাহ নওয়াজ মিলাদের ছোট ভাই গাজী মোহাম্মদ শাহেদ ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তারা প্রার্থী হওয়ার জন্য এই আসনে ভোটের হিসাবে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গতকাল বুধবার অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিপুল কর্মী-সমর্থক ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নবীগঞ্জ ও বাহুবলে নির্বাচনী শোডাউন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, জনগণের দাবির কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। যেহেতু দলীয়প্রধান শেখ হাসিনা নির্বাচন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, তাই জনপ্রিয়তা যাচাই করে দেখবেন। তাঁর বাবা মানিক চৌধুরী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা। তিনি বাহুবল উপজেলার কয়েকবারের চেয়ারম্যান ছিলেন। 

অপরদিকে হবিগঞ্জ–১ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী মো. শাহ নওয়াজ মিলাদ এবারও নৌকার মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তিনি না পাওয়ায় তাঁর পিএস ও ছোট ভাই গাজী মোহাম্মদ শাহেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। গতকাল জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গাজী শাহেদ। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য।

এ আসনে আওয়ামী লীগ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।


সিলেট প্রেস / ৩০ নভেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১১-৩০ ০১:০২:২৭