দেশের সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী চা বাগান হিসেবে জাতীয় চা পুরস্কার ২০২৬ পেয়েছে কেদারপুর টি কোম্পানির হবিগঞ্জের বাহুবল উপজেলার মধুপুর চা বাগান।২০ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী মুজিবুর রহমান চৌধুরীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ চা সংসদের ভাইস চেয়ারম্যান ও কেদারপুর টি কোম্পানির পরিচালক ব্যারিস্টার নিহাদ কবির ও দৈনিক এর সংবাদ সম্পাদক আলতামাশ কবির।
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ)




















