কালিঘাটে ভারতীয় পণ্যের মহোৎসব, নেপথ্যে পারভেজ-রগু সিন্ডিকেট!

  • প্রকাশের সময় : ২১/০৬/২০২৬ ১১:৩৬:০৪ AM

Share
7

সিলেটের সীমান্তঘেঁষা কালিঘাট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চোরাচালান ও অবৈধ পণ্য বাণিজ্যের অভিযোগ নতুন নয়।


তবে স¤প্রতি স্থানীয়দের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম পারবেজ ও রগু তালুকদার। রগু সাধারণ শ্রমিক থেকে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়া এই ব্যবসায়ীকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।


স্থানীয় সূত্রের দাবি, সীমান্ত দিয়ে আসা বিভিন্ন ভারতীয় পণ্য কালিঘাট বাজারে নির্দিষ্ট কয়েকটি গুদামে খালাস করা হয়। এসব পণ্য পরে জেলার বিভিন্ন উপজেলা ও দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হয়।


অভিযোগ রয়েছে, এই সরবরাহ ব্যবস্থার সঙ্গে জড়িত পারবেজ রগুসহ একটি শক্তিশালী সিন্ডিকেট, যার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে রগু তালুকদার নাম বারবার উঠে আসছে।


ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, বৈধভাবে শুল্ক দিয়ে আমদানি করা পণ্যের সঙ্গে অবৈধ পথে আনা পণ্যের প্রতিযোগিতায় তারা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন। ফলে বাজারে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে। এতে একদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরা।


প্রশ্ন উঠেছে, সীমান্ত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য বাজারে প্রবেশ করলে সংশ্লিষ্ট তদারকি সংস্থাগুলোর নজর এড়িয়ে তা কীভাবে সম্ভব হচ্ছে? দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কেন দৃশ্যমান কোনো বড় ধরনের অভিযান দেখা যাচ্ছে না? 


স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত। অনুসন্ধানে আরও জানা গেছে, বাজারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও কথিত সিন্ডিকেট সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। 


অভিযোগ রয়েছে, এই নেটওয়ার্কের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে ভয় পান। তবে সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন প্রকৃত তথ্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।


এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


স্থানীয়দের প্রশ্ন এখন একটাই—কালিঘাট বাজারকে ঘিরে দীর্ঘদিনের এই অভিযোগের শেষ কোথায়? আর পারবেজ রগু তালুকদারকে ঘিরে ওঠা নানা অভিযোগের প্রকৃত সত্যই বা কী?


সিলেট প্রেস / aa


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৬-২১ ১১:৩৬:০৪